,

খালেদার আপীলের আদেশ রবিবার ॥ মাহমুদুরের রিট খারিজ

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাঁর বিরুদ্ধে দুদকের মামলা চলতে আর কোন বাধা রইল না। বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অন্যদিকে, দুর্নীতির দুই মামলায় নি¤œ আদালতে বিচারক নিয়োগ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রিট খারিজের রায়ের বিরুদ্ধে করা আপীল (লিভ টু আপীল) আবেদনের ওপর আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। এর ফলে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। মাহমুদুরের পক্ষে ছিলেন সাবেক এ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী তাজুল ইসলাম। 
সম্পদের হিসাব বিবরণী চেয়ে ২০১০ সালের ১৩ এপ্রিল মাহমুদুর রহমানকে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন। মাহমুদুর রহমান হিসাব দাখিল না করায় একই বছরের ১৬ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর হোসেন মামলা দায়ের করেন। এরপর ১৪ জুলাই এ মামলার চার্জসিট দাখিল করা হয়। এদিকে চলতি বছরের ২৮ এপ্রিল বিচারিক আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মাহমুদুর রহমান তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মে হাইকোর্টে আবেদন করেন। বৃহস্পতিবার হাইকোর্ট এ আবেদন খারিজ করে দেন।
খালেদার দুই আবেদনের বিষয়ে আদেশ রবিবার ॥ দুর্নীতির দুই মামলায় নি¤œ আদালতে বিচারক নিয়োগ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রিট খারিজের রায়ের বিরুদ্ধে করা আপীল (লিভ টু আপীল) আবেদনের ওপর আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ঠিক করেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে