,

রিয়াজ উদ্দিন জামির মাতার ইন্তেকালে সরাইল প্রেস ক্লাবে শোক সভা ও দোয়া

shokমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ার মরহুম প্রফেসর আবদুস সাহিদের সহধর্মিনী ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোর , দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামি,৭১ টিভির প্রতিনিধি জালাল উদ্দিন রুমি ও এন টিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুর মাতা মোসাম্মৎ ফাতেমা বেগম (৭০) গত বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে——রাজিউন)।মৃত্যু কালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যা সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।এদিকে রত্মগর্ভা মাতা ফাতেমা বেগমের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মহলে ও সকল উপজেলায় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সরাইল প্রেস ক্লাবে শোক সভা ও দোয়া করা হয়। সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক এম এ মুসা, সামসুল আরেফিন, সৈয়দ কামরুজ্জামান, শেখ মোঃ ইব্রাহিম, মাহবুব খান বাবুল, মোঃ জহিরুল ইসলাম রিপন, মোঃ জুলকার নাঈন, তারিকুল ইসলাম দুলাল, যতীন্দ্র মোহন চৌধুরী, মোহাম্মদ আলী মাষ্টার, মোহাম্মদ মাসুদ, তৌফিক আহমেদ তফছির ও আবদুল করিম। সভায় বক্তারা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।   

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে