সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কান পেসে লন্ডভন্ড ভারতের টপ অর্ডার

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সবুজ পিচ বানিয়ে বোধ হয় নিজেদেরই বিপদ ডেকে আনলো ভারত। কলকাতায় বৃষ্টি আর আলো আঁধারির খেলার মাঝে ভারতীয় টপ অর্ডারকে গুড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। আলাদা করে বললে বলা উচিত, সুরাঙ্গা লাকমল। এই পেসারের গতিঝড়েই কলকাতা টেস্টে ১৭ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে ভারত।

সবুজ পিচে টসে জিতে বোলিং বেছে নিতে ভুল করেনি শ্রীলঙ্কা। সিদ্ধান্তটা যে সঠিক ছিল, ভারতীয় ইনিংসের শুরুতেই সেটা বুঝিয়ে দিয়েছেন সফরকারি পেসাররা। ইনিংসের প্রথম বলেই লোকেশ রাহুলকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন সুরাঙ্গা লাকমল।

শেখর ধাওয়ান আর চেতেশ্বর পূজারা মিলে সে ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেছিলেন। বিশেষ করে পূজারা উইকেটে পড়ে থাকতে চেয়েছেন, এখনও তিনি উইকেটে আছেন। তবে সবুজ পিচে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায়ত্ব আরও একবার ফুটে উঠেছে।

৮ রান করে ধাওয়ান অফস্ট্যাম্পের বাইরের বল হাঁকাতে গিয়ে টেনে স্ট্যাম্পে ঢুকিয়ে দিয়েছেন। দলের মূল ভরসা বিরাট কোহলিও সুবিধা করে উঠতে পারেননি। ১১টি বল মোকাবেলা করে শুন্যতেই লাকমলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ভারতীয় অধিনায়ক।

আলোক স্বল্পতার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। পূজারা ৪৩ বলে ৮ রানে অপরাজিত আছেন। আজিঙ্কা রাহানে ৫ বল মোকাবেলা করে এখনও রানের খাতা খুলতে পারেননি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা