সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিতে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই শেষ চারে (সেমিফাইনাল) নাম লিখিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়া কাপ জেতার স্বপ্নটাও তাই বেশ বড় হয়েই দেখা দিয়েছিল। শেষপর্যন্ত সেমিতে এসেই থামতে হলো টাইগার যুবাদের। বৃষ্টিতে কপাল পুড়েছে তাদের। কুয়ালালামপুরে বৃহস্পতিবার বাংলাদেশকে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

বাংলাদেশের সংগ্রহটা বেশ ভালোই ছিল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছিল যুবারা। বৃষ্টির কারণে পাকিস্তানের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৩৯ ওভারে ১৯৮ রান। ৫১ রানে ৩ আর ১২০ রানে ৪ উইকেট হারিয়েও বলতে গেলে বৃষ্টি-ভাগ্যেই সেমির লড়াইটা জিতে নিয়েছে পাকিস্তান। পুরো ৩৯ ওভার খেলে তারা করে ৫ উইকেটে ১৯৯ রান।

পাকিস্তানের পক্ষে ৯২ রানের এক ইনিংস খেলেন মোহাম্মদ তাহা। বাকি ব্যাটসম্যানদের মধ্যে কাউকেই ৩৫ রানের বেশি এগুতে দেননি টাইগার বোলাররা। তারপরও ফাইনালে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন কাজী অনিক। একটি করে উইকেট আফিফ হোসেন আর সাখাওয়াত হোসেনের।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটাই দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে পিনাক ঘোষ আর মোহাম্মদ নাইম তুলেন ৫১ রান। নাইম ১৪ রান করে ফিরলেও পিনাক খেলেন ৮২ রানের ঝকঝকে এক ইনিংস। ৯৩ বল মোকাবেলায় গড়া তার ইনিংসটিতে ছিল ৮টি চার আর একটি ছক্কার মার।

দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে তার ১০৪ রানের জুটিটিই ম্যাচে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশের। সাইফ করেন ৬১ রান। ৫৫ বলে ৫ বাউন্ডারিতে ৫২ করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন আফিফ হোসেন। নাইম হাসান মাত্র ১৫ বলে করেন ২২ রান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা