শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় মাদকসহ ৩ নারী আটক

grafব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক তিনটি অভিযান চালিয়ে মাদকসহ ৩ নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকেলে তাদের আটক করা হয়। এরা হলেন, হালিমা বেগম (২৭), সালেহ বেগম (২৯) ও রাশিদা বেগম (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের রাতে আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া সীমান্তের বাউতলা গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ হালিমা বেগমকে আটক করে। হালিমা বাউতলা গ্রামের জালাল মিয়ার স্ত্রী। পরে উপজেলার আমোদাবাদ গ্রামের আয়ুব মিয়ার স্ত্রী সালেহ বেগমকে ৯ বোতল ফেনসিডিল এবং পৌর শহরের রাধারনগর গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী রাশিদা বেগমকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন জানান, আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান