সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ভাইরাল স্ত্রী’র সঙ্গে ধোনির ভিডিও!

news-image

ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী সাক্ষী-জিভাকে প্রায়ই ইনস্টাগ্রামে মজার মজার ভিডিওতে দেখা যায়।

কিছুদিন আগেই ধোনির হেয়ার ড্রেসারের পোস্ট করা একটি মজার ভিডিওয় ধোনিকে নাচতে দেখা গিয়েছিল।

পাশে ছিলেন সাক্ষী। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। এবার ফের ইনস্টাগ্রামে ধোনির ভিডিও ভাইরাল। আর পোস্ট করেছেন স্ত্রী সাক্ষী।   যেখানে ধোনি ও সাক্ষীকে খুনসুটি করতে দেখা যাচ্ছে।

আপাতত এক মাস ক্রিকেটের বাইরে ধোনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষের পর ডিসেম্বরে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে মাহিকে। সীমিত ওভারের ক্রিকেটেও ধোনির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ধোনির ‘কুল কুল’ অ্যাটিটিউড দেখে তা বোঝার উপায় নেই।

যাহোক, সাক্ষীর সাম্প্রতিক পোস্ট করা ভিডিওর প্রথমটিতে দেখা যাচ্ছে, ক্যামেরার  সামনে অভিব্যক্তিহীনভাবে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। দূর থেকে সাক্ষী ধোনি আঙুল নাড়িয়ে মজার অঙ্গভঙ্গি করছেন। দ্বিতীয় পোস্ট করা ভিডিওয় আবার দেখা যাচ্ছে তোয়ালে ঢাকা এক ব্যক্তি।   তাঁকে দেখানোর পরেই ক্যামেরার লেন্স ঘুরে যাচ্ছে প্লেনের বিমানসেবিকাদের দিকে। অর্থাৎ সুন্দরী বিমানসেবিকাদের থেকে ‘হ্যান্ডসাম’ স্বামীকে বাঁচাতে ধোনির মুখে তোয়ালে ঢেকে দিয়েছেন স্বয়ং সাক্ষী।

কে না জানে, ধোনির প্রথম প্রেম কিন্তু বিমানসেবিকার সঙ্গেই হয়েছিল। তাই কী এত সতর্কতা সাক্ষীর? দুটো ভিডিওরই ক্যাপশন, ‘‘ট্র্যাভেল ডায়েরিজ। ’’

যাহোক, বাইশগজে সাম্প্রতিককালে যতই বিপর্যয়ের সম্মুখীন হোন না কেন, স্ত্রীর সান্নিধ্যে ধোনি যে ভালই সময় কাটাচ্ছেন, তা আর বলার অপেক্ষা রাখে না!

ভিডিও দেখতে ক্লিক করুন এই ঠিকানায়- https://www.instagram.com/sakshisingh_r/

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা