পোল্যান্ডের স্বাধীনতা দিবসে জাতীয়তাবাদী ফ্যাসিস্টদের বিরাট প্রদর্শনী
আন্তর্জাতিক ডেস্ক :স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’ এর রাস্তায় দেশটির অতি-ডানপন্থীরা এক বিরাট র্যালি করেছে। স্থানীয় সময় শনিবার জাতীয়তাবাদী ফ্যাসিস্টরা দিবসটি উদযাপনে ব্যাপক শো-ডাউন করে।
জানা যায়, তারা সংখ্যায় ছিলো প্রায় ৬০,০০০! তারা সবাই পোল্যান্ডের অতি-ডানপন্থী রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থক। এটা ছিলো পোল্যান্ডের ৯৯তম স্বাধীনতা বার্ষিকী। এদিন অংশগ্রহণকারীরা ‘শ্বেতাঙ্গ ইউরোপীয়রা ভাই ভাই’ এবং ‘স্বদেশের শত্রুদের মৃত্যু হোক’ স্লোগানে মুখরিত করে রাজপথ।
উল্লেখ্য, স্বাধীনতা প্রাপ্তির আগে আঠারো শতকের শেষার্ধ পর্যন্ত পোল্যান্ড দীর্ঘদিন রাশিয়া, প্রুশিয়া এবং অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে ছিলো। সূত্র: প্রেস টিভি, এএফপি











