,

‘পুতিন আমাকে দেখলেই বলেন, আমি ওই কাজ করিনি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা এখনো কাটেনি। মার্কিন গুরুত্বপূর্ণ কিছু নাগরিকের দাবি, নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে টপকে রিপাবলিকান পার্টিতে নবাগত ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে হাত ছিল রাশিয়ার। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, রুশ প্রেসিডেন্ট পুতিন তাঁর কাছে বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পকে এগিয়ে রাখতে রাশিয়া প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েক নেতার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে বলে অভিযোগ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে ই-মেইল হ্যাকিংয়ের দাবিটি শুরু থেকেই অস্বীকার করছেন ট্রাম্প ও পুতিন।

সর্বশেষ ভিয়েতনামের উপকূলবর্তী দা ন্যাং শহরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেকের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে অতীতের মতো আবারও পুতিনের পাশে দাঁড়ালেন ট্রাম্প। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেশটিতে পুতিনের সঙ্গে তিনবার দেখা হয়েছে তাঁর। প্রতিবারই পুতিন তাঁকে জানিয়েছেন, ই-মেইল হ্যাকিংয়ের সঙ্গে মোটেও জড়িত ছিলেন না তিনি।

স্থানীয় সময় রোববার সকালে ভিয়েতনামের দা ন্যাং শহরে বেশ কিছুক্ষণ আলাপ হয় ট্রাম্প ও পুতিনেরর। এর পর রাজধানী হ্যানয়ের উদ্দেশে বিমান ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বলেছেন, তিনি নির্বাচনে হস্তক্ষেপ করেননি। আমি তাঁকে আবারও জিজ্ঞাসা করি। এসব বিষয়ে আপনি বারবার জিজ্ঞাসা করতেই পারেন।’

পরে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যতবার আমাকে তিনি দেখেছেন, তিনি বলেছেন, ‘আমি ওই কাজ (হ্যাকিং) করিনি।’ আর আমি তা বিশ্বাস করি। সত্যিই বিশ্বাস করি। তিনি যখন আমাকে এটা বলেছেন, অবশ্যই এর কিছু মানে আছে।”

যুক্তরাষ্ট্রের ‘চিরশত্রু’ রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি সহানুভূতি দেখিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তাঁর (পুতিন) বিরুদ্ধে বারবার অভিযোগ আনায় অপমানিত হয়েছেন তিনি।’

অ্যাপেকের শীর্ষ সম্মেলনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), উত্তর কোরিয়া ও ইউক্রেন সংকট নিয়ে কথা বলেন বিশ্বের মোড়ল দুই রাষ্ট্রের প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে