,

সৌদি আরব যুদ্ধ ঘোষণা করেছে দাবি লেবাননের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী সা’দ হারিরিকে ইচ্ছার বিরুদ্ধে আটক রেখেছে রিয়াদ। এর মাধ্যমে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সৌদি আরব। শুক্রবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ দাবি করেছেন।

নাসরুল্লাহ দাবি করেছেন, লেবাননের নাগরিকদের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব।

তিনি বলেন, সংক্ষেপে বলতে গেলে, এ্টা পরিষ্কার যে, সৌদি আরব ও এর কর্মকর্তারা লেবানন ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে আমি এ্টা বলতে চাই যে, এটা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ।

হিজবুল্লাহর এই নেতা অভিযোগ করেছেন, লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কোটি কোটি ডলার দিতে প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস।

হারিরিকে সৌদি আরবই যে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও দাবি করেন নাসরুল্লাহ।

গত শনিবার রিয়াদ থেকে সম্প্রচারিত টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি। ওই সময় তিনি বলেছিলেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর কারণে তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। তাই তিনি বাধ্য হয়ে পদত্যাগ করছেন। তবে ইরান ও হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে