সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাবা’ নেই, অর্থকষ্টে ধুঁকছে বিলাসবহুল ডেরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘বাবা’ রাম রহিম সিং জেলে যাওয়ার পর থেকেই ধুঁকছে ডেরা সাচ্চা সওদা। হরিয়ানার সিরসায় ৮০০ একর জমির উপর ২,১০০ কোটি টাকার ব্যবসাকে ক্রমশ গ্রাস করছে মন্দা।
রাম রহিম জেলে যাওয়ার পর থেকে পড়তির দিকে ।

গত ২৫ অগাস্ট জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয় গুরমিত সিং। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তর ভারতের একাংশ জুড়ে তাণ্ডব শুরু করে রাম রহিমের ভক্তরা। হিংসায় প্রাণ হারান অন্তত ৪৫ জন। আহত হন ৩০০ এর বেশি। এরপরই ডেরার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করে পুলিশ। তারপরই আদালতের নির্দেশে ফ্রিজ করা হয় ডেরার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এতেই চরম সংকটে পড়েন ডেরার বাসিন্দারা।

রাম রহিমের ডেরার মধ্যেই রয়েছে ভেষজ দ্রব্য, পানীয় জল, ব্যাটারি, ভোজ্যতেল ও আটা-ময়দা তৈরির কারখানা।
এখন সে সব বন্ধ। ফাঁকা পড়ে রয়েছে সংলগ্ন সংবাদপত্রের দফতর, রিসোর্ট, শপিংমল, সিনেমা, পেট্রোল পাম্প, রেস্তোরাঁ ও হোটেল। এমনকি ডেরার রাস্তাতেও মানুষের দেখা নেই।

হরিয়ানা পুলিশ সূত্রের খবর, ডেরার ভিতর আগে যেখানে ১০,০০০ ভক্ত বাস করতেন, এখন সেই সংখ্যা নেমে এসেছে ৮০০-তে।

সিরসা পুলিস জানিয়েছে, গত সপ্তাহে ডেরার প্রতিষ্ঠাতা শাহ মস্তানা বালোচিস্তানির জন্মজয়ন্তীতে কিছু ভক্তের জমায়েত হয়েছিল। তবে তার সংখ্যা নেহাতই কম। মেরে কেটে মাত্র ৪,০০০।

ডেরার এক অনুগামী জানিয়েছেন, এই মুহূর্তে চূড়ান্ত অর্থ সংকটে ভুগছে সাচ্চা সওদা। কেউ ডেরার সম্পত্তি কিনতেও আসছে না বলে জানিয়েছেন তিনি।

ডেরা সংলগ্ন এক দোকানদার জানিয়েছেন, আগে যেখানে দোকানে ভক্তের লাইন পড়ে যেত, এখন সেখানে মানুষ হাতে গোনা। শুধু তাই নয়, রাম রহিম গ্রেফতার হওয়ার পর থেকেই তার বহু ঘনিষ্ঠ অনুগামী ফেরার। ডেরার দায়িত্ব নিতে রাজি নয় রাম রহিমের ছেলে জসমিত ইনসানও। ফলে নেতৃত্বের অভাবে সিদ্ধান্তহীনতায় ধুঁকছে সাচ্চা সওদা।

অর্থভাবে ধুঁকছে ডেরার ভিতরের হাসপাতাল, স্কুল ও কলেজ। নিজেদের দৈনন্দিন খরচ চালানোর জন্য ইতিমধ্যেই পঞ্জাব ও হরিয়ানা আদালতের কাছে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে দ্বারস্থ হয়েছে পড়ুয়া ও রোগীরা। -জি নিউজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা