সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজের শুরুতেই বরখাস্ত হলেন বারাক ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন কাজ পেয়েছিলেন শিকাগোতে জুরি হিসেবে। তবে কাজ শুরুর পরেই তাকে বরখাস্ত করা হয়।

ওবামার প্রথম দিনে কাজে যোগদান উপলক্ষে বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছা পান। বুধবার দিনটি ছিল তার নতুন করে সেখানে কাজে যোগদানের সময়। সকালে ওবামার কাজে যোগদান উপলক্ষে সাংবাদিক ও উৎসাহী ব্যক্তিরা ভিড় করেন।

বুধবার সকালে সাড়ে ৯টায় ওবামা কাজে যোগদান উপলক্ষে বাড়ি ছড়েন। আদালত ভবনে পৌঁছে ১৭তলায় গিয়ে তিনি অন্যান্য জুরি ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। এ সময় তার পরনে শার্ট-প্যান্ট ও কোট। তবে কোনো টাই পরেননি তিনি।

আদালতে পৌঁছে তিনি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

সন্ধ্যায় ওবামার কাজের ওপর ভিত্তি করে একটি ভিডিও দেখেন কুক কাউন্টির প্রধান বিচারক টিমোথি ইভানস।

ভিডিওটির শিরোনাম ছিল ‘ইন্ট্রোডাকশন টু জুরি ডিউটি’। এরপর তিনি ওবামাকে বরখাস্ত করেন। এ বিষয়ে কোনো ব্যাখ্যা তার পক্ষ থেকে পাওয়া যায়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যে বিচারিক কাজে অংশ নেওয়ার জন্য ওবামার কাছে প্রস্তাব দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাঁদের ওই প্রস্তাবে নিজের সম্মতির কথাও জানিয়েছেন ওবামা।

ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন প্রায় আট বছর। গত বছর শেষ হয় তাঁর শাসনকালের মেয়াদ।

ওবামা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ১২ বছর শিক্ষকতা করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এরপর আইনজীবী হিসেবে যোগ দিয়ে কাজ করেছেন বেশ কিছুদিন। তবে এবার জুরি হিসেবে শিকাগোতে কাজ শুরুর প্রথম দিনেই বরখাস্ত হলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা