সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ৫৩ সেনা কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

news-image

তুরস্কে গত বছর ২০১৬ সালের ১৫ জুলাইয়ে সংঘঠিত ব্যর্থ সামরিক অভ্যূত্থানের পর এরদোগান সরকার অভ্যূত্থানে জড়িতদের ধরতে ব্যাপকভাবে গ্রেফতারি কর্মসূচি চালায়। অভ্যূত্থানে জড়িত এবং সন্ত্রাসী সংগঠন গুলেন এবং পিকেকে গেরিলাদের গ্রেফতারির আওতায় এ পর্যন্ত কয়েক হাজার সরকারি বেসরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার তুর্কি সরকার ৫৩ জন সেনাকর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশনা জারি করেছে।

তুরস্কের বেসরকারি মিডিয়া জানিয়েছে, দেশের ১২ টি প্রদেশে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৫৩ জনের মধ্যে কেবল ২০ জনকে গ্রেফতার করতে পেরেছে নিরাপত্তা বাহিনী। অন্যদের তালাশ করা হচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে সন্ত্রাসী সংগঠন গুলেনপন্থিদের সাথে সম্পৃক্ত দাবি করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুলেনপন্থিদের গ্রেফতারির আওতায় গত সপ্তাহে ৭০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। তুর্কি সরকার ব্যর্থ অভ্যূত্থানের জন্য আমেরিকায় নির্বাসিত ধর্মীয় ব্যক্তিত্ব ফতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে। সূত্র : ডেইলি পাকিস্তান

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা