,

প্রকাশ্যে ট্রাম্পকে মধ্যমা প্রদর্শন করে চাকরিচ্যুত হলেন সেই নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যমা দেখালেন এক নারী। মধ্যমা দেখানোর জেরে চাকরি খোয়াতে হলো সেই নারীকে।

আর সেই ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি গল্ফ ক্লাব থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের গাড়ির একপাশ দিয়ে যাচ্ছিলেন জুলি ব্রিস্কম্যান নামে সেই নারী। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসন্দ করেন। তাই তার গাড়ি দেখতে পেয়ে, আচমকাই সেদিকে মধ্যমা প্রদর্শন শুরু করেন জুলি। তাঁর ওই কীর্তি দেখে, তা ক্যামেরাবন্দি করতে ভোলেননি হোয়াইট হাউজের এক ছবি শিকারি।

জুলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়। মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্যে এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে জুলির অফিস। অফিসে ডেকে পাঠানো হয় তাকে।

কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাক্ট ভঙ্গের কারণে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হচ্ছে বলে জানানো হয়। যদিও জুলি পাল্টা জানান, তিনি নিজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াননি। অন্য কেউ সেই ছবি ছড়িয়ে দিলে, তা সোশ্যাল ভাইরাল হয়ে যায়। তবে তাতেও শেষরক্ষা হয়নি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে