সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে গ্রেফতার: দুর্নীতি বিরোধী অভিযানের শুরু মাত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি রাজপরিবারের বহু সদস্য, মন্ত্রী ও ব্যবসায়ীদের গ্রেফতারের মাধ্যমে দুর্নীতি বিরোধী অভিযানের কেবল শুরু হলো মাত্র। দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মজেব এ কথা বলেছেন।

তিনি গ্রেফতারের কারণ বর্ণনা করে এক বিবৃতিতে বলেছেন, যেখানেই দুর্নীতি থাকুক না কেন তা উৎপাটনের জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সূচনা হলো।

সৌদি আরবের ব্যবসা ও রাজনৈতিক নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ অভিযানের খবর রবিবার প্রকাশিত হয়। এই ঘটনাকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার উত্থান হিসেবে দেখা হচ্ছে।

যুবরাজের নেতৃত্বে নতুন একটি দুর্নীতি দমন কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যে ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রী ও ডজনখানেক সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। এছাড়া দুজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে সৌদি রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।

গ্রেফতারদের মধ্যে বিলিয়নেয়ার প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালও রয়েছেন, যার মালিকানায় রয়েছে ইনভেস্টমেন্ট ফার্ম কিংডম হোল্ডিং। এছাড়া সৌদি আরবের সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফও গ্রেফতার হয়েছেন।

তদন্তের অগ্রগতির বিষয়ে আল মজেব বিবৃতিতে বলেছেন, প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যেই অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, সব সন্দেহভাজনদেরকেই সম্পূর্ণ আইনী অধিকার দেয়া হবে এবং সংশ্লিষ্ট সকলের বিচার সময়মতো ও উন্মুক্ত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা