,

নবীনগরে ১৩ দিন পর ২ লাশ উদ্ধার

magnaভৈরবে মেঘনা নদীতে ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির নিখোঁজ ৩ যাত্রীর মধ্যে ১৩ দিন পর দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রউফ মিয়া (৫৮) অপর জন পরিষ্কার বেগম (৪৫)।

ট্রলার ডুবির স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দুরে নবীনগর উপজেলার বাইসমৌজা এলাকা থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুরমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের স্বজনরা তাদের কোন দাবি নেই এই মর্মে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য নিয়ে গেছে।’

উল্লেখ্য, গত ২৭ আগস্ট দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ভৈরব বাজার থেকে একটি যাত্রীবাহী নৌকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যাচ্ছিল। ট্রলারে অতিরিক্ত যাত্রী ও মালামাল থাকায় ট্রলারটি ছাড়ার ১০ মিনিটের মধ্যেই লালপুর কাঁঠবাজারের কাছে ডুবে যায়। ট্রলারে অন্তত ৪০জন যাত্রীর মধ্যে ৩০জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ হয়। পরে ডুবুরিরা নিখোঁজদের মধ্যে তিনজন ছাড়া বাকিদের উদ্ধার করতে সক্ষম হলেও নৌকাটি তীব্র স্রোতের কারণে উদ্ধার করতে পারেনি।

পরে এ দুর্ঘটনায় ট্রলারের মাঝি কাদিরসহ দুইজনকে ভৈরব বাজার থেকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে