,

যে দুয়া পাঠে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেয়া হবে

news-image

ইসলামে নিরাশ হওয়ার সুযোগ নেই। অতীত জীবনে অনেক বেশি পাপ করে নিজেকে জাহান্নামের কীট ভাবার সুযোগ নেই। বরং এ ভাবনা বিতাড়িত শয়তানের একটি মারাত্মক ধোকা। অতীত পাপের প্রতি অনুশচনার মাধ্যমে ইসলামে ফিরে এমে ইসলামের বিধান পালনে অতীত জীবনের পাপ মোচনের ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ‏.

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। (সহিহ বুখারি : ৬৪০৫; সহিহ মুসলিম ৪৮/১০, হাঃ ২৬৯১)

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতি ভারী, আর আল্লাহ্র নিকট অতি প্রিয়। তা হলো,

سُبْحَانَ اللهِ الْعَظِيمِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه

উচ্চারণ : সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। (সহিহ বুখারি : ৬৪০৬;
সহিহ মুসলিম ৪৮/১০, হাঃ ২৬৯৪)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে