,

‘স্বাধীন কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়, বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘স্বাধীন কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়। শুনতে আশ্চ‌র্য লাগলেও এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সে এক অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্বাসি বলেন, ‘স্বাধীন কাশ্মীরের কথা প্রায়ই বলা হয়। কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই। ’

পাকিস্তানের জিও টিভির খবর অনু‌যায়ী, খোকান বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারত-পাক সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই ভালো হতে পারে। ‘

পাকিস্তানি প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পর তাঁর দেশে তাঁকে তুলোধনা করছে বিভিন্ন মহল। পাকিস্তান বরাবরই বলে এসেছে, কাশ্মীরের মানুষের লড়াইয়ে তারা সব সময়েই তাদের পাশে রয়েছে।

এমনকী ভারত অধিকৃত কাশ্মীরের জঙ্গি আন্দোলনেও পাকিস্তান থেকে বিভিন্ন ভাবে সাহা‌য্য দেওয়া হয়ে থাকে এমন প্রমাণও মিলেছে খোদ জঙ্গিদের মুখ থেকে। সেক্ষেত্রে খোদ পাকিস্তানি প্রধানমন্ত্রীর ওই মন্তব্যে আশ্চ‌র্য পাকিস্তানের রাজনৈতিক মহল।

উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ‌যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে পাকিস্তান সরকার। দিনের পর দিন সেখানে পাকিস্তানি সেনাদের অবর্ণনীয় অত্যাচারের কাহিনি আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরছেন সেখানকার নেতারা।

অথচ পাকিস্তানি সরকার ভারতীয় কাশ্মীরের স্বাধীনতা-তে মদদ দিলেও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বরাবরই নীরব ছিল। এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে