,

কাতালান স্বাধীনতার নেতা পুজদেমন শর্তসাপেক্ষে মুক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের কাতালুনিয়া অঞ্চলের বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন ও তার চার মন্ত্রীকে শর্তাধীন মুক্তি দিয়েছেন বেলজিয়ামের এক বিচারক।

বেলজিয়ামে আশ্রয় নেওয়া পুজদেমন ও তার সঙ্গী সাবেক চার কাতালান মন্ত্রীকে গ্রেপ্তারে স্পেনের উচ্চ আদালত ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রোববার ব্রাসেলসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন তারা।

স্পেনে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, সরকারি তহবিলের অপব্যহার ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের আগামী ১৫ দিনের মধ্যে ফের আদালতে হাজিরা দিতে হবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন বেলজিয়ামের এক কৌঁসুলি।

আদালতের অনুমিত ছাড়া তাদের বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাশাপাশি আদালতকে তাদের বেলজিয়ামের আবাসস্থলের বিস্তারিত জানাতে আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পুজদেমন বাদে বাকি চারজন হলেন তার সাবেক সরকারের কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ এবং শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি।

গত ২৭ অক্টোবর কাতালুনিয়ার পার্লামেন্টে স্বাধীতার ঘোষণা আসার পর আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করে স্পেন। সেই সঙ্গে পুজদেমন ও তার মন্ত্রীদের বরখাস্ত করা হয়।

এরপর কাতালুনিয়ার স্বাধীনতাপন্থি এই নেতাদের বিরুদ্ধে স্পেনের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। কিন্তু তার আগেই চার সহযোগীকে নিয়ে বেলজিয়ামে চলে যান পুজদেমন।

আদালতের সমনে হাজির না হওয়ায় গত শুক্রবার স্পেনের একজন বিচারক ওই পাঁচজনের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে