,

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি

এছাড়া হেলিকপ্টাটিতে থাকা বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে ওই সংবাদমাধ্যম তাদের খবরে বলছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

নিহত যুবরাজের নাম মনসুর বিন মাকরিন। তিনি অসির প্রদেশের গর্ভনর ছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, যুরবাজ ও তার কর্মকর্তারা হেলিকপ্টারে করে ইয়েমন সংলগ্ন এলাকায় জরিপ পরিচালনা করছিলেন। এ সময় হঠাৎ বিমানটি বিধ্বস্ত হয়। আরোহীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

যুবরাজের মনসুর বিন মাকরিনের পিতার ছিলেন সৌদি যুবরাজ। তার পিতার নাম মাকরিন বিন আব্দুল আজিজ। ২০১৫ সালে তার সৎ ভাই বর্তমান রাজা সালমান তাকে সরিয়ে ক্ষমতা দখল করেন।

উল্লেখ্য, এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। গতকাল দুর্নীতির অভিযোগে ১১ সৌদি যুবরাজ ও ৪ মন্ত্রীকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে