,

পুলিশের কাছে কাতালান নেতা পুজডেমনের আত্মসমর্পণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুজডেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা বেলজিয়ামের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

একজন কৌঁসুলির মুখপাত্র বলেছেন, সোমবার সকালের মধ্যে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন যে স্পেনের একজন বিচারকের জারি করা ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা তিনি কার্যকর করবেন কিনা।

বিচারক তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিলে বেলজিয়ামকে ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠিয়ে দিতে হবে।
শুক্রবার ওই পরোয়ানা জারি করা হয়েছিল। অবশ্য আদালত মানবাধিকারের কারণ দেখিয়ে এ পরোয়ানা প্রত্যাখ্যানও করতে পারে।

কাতালোনিয়ায় স্বাধীনতার ওপর গণভোটের পর মাদ্রিদ সেখানে প্রত্যক্ষ শাসন জারি করলে মি. পুজডেমন বেলজিয়ামে পালিয়ে যান। ওই গণভোটকে স্পেনের আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করে।

তিনি বলেছিলেন, তিনি সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্পেনে ফিরবেন না।

তিনি এবং তার চারজন সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

মি. পুজডেমনের সহযোগীরাও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। এরা হলেন সাবেক কৃষিমন্ত্রী মেরিটশেল সেরেট, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যান্টনি কোমিন, সাবেক সংস্কৃতিমন্ত্রী লুইস পুইজ, এবং সাবেক শিক্ষামন্ত্রী ক্লারা পোনসেটি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে