,

চীনকে থামাতে ১০ দেশ নিয়ে জোট গড়ছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। দুই দেশই তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করায় মনোযোগ দিচ্ছে।

পাশাপাশি চীনকে থামাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভারত। শুধু নিজেদের বাহিনী দিয়েই নয়, বন্ধু দেশের সঙ্গে হাত মিলিয়ে চীনের অগ্রগতি রুখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। জানা গেছে, ১০টি দেশের সঙ্গে ভারত মহাসাগর সংক্রান্ত সব রিপোর্ট শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

এ ব্যাপারে ভারত নৌবাহিনী প্রধান সুনীল লাংবা জানিয়েছেন, থাইল্যান্ড, শ্রীলঙ্কাসহ ওই ১০টি দেশ ভারতের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি জানিয়েছেন, ভারত মহাসাগরের নিরাপত্তা আরও জোরদার করতে বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা থাকা প্রয়োজন। ‘গোয়া মেরিটাইম কনক্লেভ’-এ অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ সম্মেলন, যেখানে ভারতের আমন্ত্রণে প্রথমবার ভারত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশের নৌবাহিনীর প্রধানরা উপস্থিত হয়েছেন, সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুনীল।

উল্লেখ্য, কিছু দিন আগেই গোয়ায় অ্যাডমিরাল সুনীল লাংবা জানান, ভারত মহাসাগরের প্রত্যেকটা দিক কার্যত বন্ধ করে দিয়েছে ভারতীয় নৌসেনারা। কোনও দিক থেকেই শত্রুরা প্রবেশ করতে পারবে না। অন্তত ১০০টি যুদ্ধজাহাজ সাজিয়ে চীনের পথ আটকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বলেন, চীন যেভাবে ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে, তা রুখতে ভারত কয়েকটি বন্ধু দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত মহাসাগর ঘিরে ফেলেছে। যেকোন সময় চীনের নৌবাহিনীকে আটকাতে প্রস্তুত ওইসব যুদ্ধজাহাজ।

এ জাতীয় আরও খবর

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড