,

হার্ভের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ দিলেন সেই অভিনেত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাত বছর আগে একজন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হলিউডের চলচ্চিত্রের প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে। সেই অভিযোগের শক্ত প্রমাণ হাতে পাওয়ার দাবি করেছে নিউইয়র্ক পুলিশ।

নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রবার্ট বয়সে সাংবাদিকদের জানান, ধর্ষণের অভিযোগকারী নারী ইতোমধ্যেই তাদের কাছে বিশ্বাসযোগ্য এবং বিস্তারিত প্রমাণ হাজির করেছেন।

এর আগে অভিনেত্রী পজ দে লা হুরতা ভ্যানিটি ফেয়ারকে বলছিলেন, ২০১০ সালে উইনস্টেইন তাকে দু’বার ধর্ষণ করেছেন। এক ডজনের বেশি নারী হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ করেছে। তবে নিজের বিরুদ্ধে ধর্ষণের সকল অভিযোগ অস্বীকার করেছেন হলিউডের এই প্রযোজক।

সংবাদ সম্মেলনে রবার্ট জানান, একজন অভিনেত্রীর জবানবন্দির ভিত্তিতে অন্যান্য তথ্য খুঁজে দেখার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

তিনি আরও বলেন, ওই নারী আমাদেরকে বিশ্বাসযোগ্য ও বিস্তারিত প্রমাণ দিয়েছেন। আমাদের মনে হচ্ছে অভিযোগের সত্যতা রয়েছে। আমরা এখন প্রমাণাদি হাজির করব। -বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে