,

৩ ঘণ্টা ধরে ৪ পুরুষের ধর্ষণের শিকার ১৯ বছরের তরুণী

news-image

অনলাইন ডেস্ক : নারী নিরাপত্তার এক করুণ উদাহরণ উঠে এল ভারতের ভোপালে। শহরের প্রাণকেন্দ্রে একটি ওভারব্রিজের নিচে ১৯ বছরের এক তরুণীকে ছিঁড়ে খেল চার পুরুষ।

তিন ঘণ্টা ধরে বার বার ধর্ষণের শিকার হলো সেই তরুণী। গত মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। জানা গেছে, নির্যাতিতার বাবা ভারতের মধ্যপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর। মা রয়েছেন মধ্যপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে। আর সেই পরিবারের মেয়ে যখন চূড়ান্ত নির্যাতনের পরে পুলিশের কাছে গেল, তখন তাকে ফিরিয়ে দিলেন পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রের খবর, ১৯ বছরের মেয়েটির ওপরে নির্যাতনের বিবরণ সামনে আসার পরে সরকার অস্বস্তিতে পড়ে এমপি নগর পুলিশ স্টেশনের এসআই আর এন টেকামকে সাসপেন্ড করেছে। অভিযোগ, এফাআইআর নিতে অস্বীকার করা।

নির্যাতিতা জানায়, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিনই নিজের শহর থেকে এক ঘণ্টার পথ পার করে ভোপালে আসে ওই মেয়ে। সেদিন কোচিং ক্লাস সেরে প্রতিদিনের মতো রেললাইন ধরে হেঁটে হাবিবগঞ্জ স্টেশনে যাচ্ছিল।

এই সময়েই তার উপরে আক্রমণ হয়। গোলুবিহারী চাধার নামে এক ব্যক্তি তার হাত ধরে টানে। এরপর আরও তিনজনকে জুটিয়ে গণধর্ষণ চালায় গোলুবিহারী। দীর্ঘ সময় ধস্তাধস্তি চলে। একটি নালার পাশে গিয়ে আত্মসমর্পণে বাধ্য হয় ১৯ বছরের মেয়েটা। এর মধ্যেও দু’জনকে পাথরের আঘাত করে সে। কিন্তু ধর্ষকদের থামাতে পারেনি।

মেয়ের নির্যাতনের পরে পুলিশ মায়ের আক্ষেপ, ‘‘এটা আমার জীবনের সব থেকে খারাপ অভিজ্ঞতা। আমার মেয়ের গণধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে বুঝলাম সাধারণ মানুষকে কেমন দুর্ভোগ পোহাতে হয়। ’’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে