,

আফগানিস্তানে শীঘ্রই বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :তালেবানসহ অন্য জঙ্গিদের দৌরাত্ম্য রোধ করতে আফগানিস্তানে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে সোশ্যাল মিডিয়া। তবে কবে থেকে বন্ধ করে দেওয়া হবে সে বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

বেশ কিছু বছর ধরে আফগানিস্তানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে গেছে। যার সুযোগ নিয়ে জঙ্গি গোষ্ঠীরা তাদের প্রচার চালাতে সফল হচ্ছে। টেলিকম রেগুলেটর আট্রার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি চাউর হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্রের খবর, তালিবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীরা ‘‌এনক্রিপটেড’‌ ম্যাসেজের মাধ্যমে হামলার ছক পরিকল্পনা করছে। যা আফগানিস্তানসহ গোটা বিশ্বের পক্ষেই যথেষ্ট ক্ষতিকর। তাই সেটা বন্ধ করতেই এই নির্দেশ দিয়েছে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা। তবে এই খবরটির এখনও কোনও নিশ্চিত প্রমাণ নেই।

আফগানিস্তানের টেলিযোগাযোগ দপ্তরের মন্ত্রী শাহজাদ আরয়ুবি তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান, টেলিকম রেগুলেটরের পক্ষ থেকে এই টেলিগ্রাম পরিষেবাটি কিছুদিনের জন্য বন্ধ রাখা হবে। কারণ বেশ কিছু অভিযোগ তাদের কাছে এসেছে।

টেলিকম রেগুলেটর আট্রা ১ নভেম্বরই এক চিঠির মধ্য দিয়ে জানিয়ে দেয়, হোয়াটস অ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুক ২০ দিনের জন্য বন্ধ রাখা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে