,

এবার পুতিনের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা রুশ পর্নোস্টারের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়েছেন এলিনা বেরকোভা নামে দেশটির সাবেক এক পর্নোস্টার, যিনি এর আগে সোচির মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। উত্তর-পশ্চিম রাশিয়া মুরমানস্কের বাসিন্দা এলিনা ২ সন্তানের জননী।

সম্প্রতি ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে নিজের এই আগামী পরিকল্পনার কথা জানান তিনি। ৩২ বছরের এলিনার আগেও তিনজন নারী রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এলিনা জানিয়েছেন, এখন প্রেসিডেন্ট নির্বাচনে অনেক নারীই অংশ নেন। তাদের অনুপ্রেরণায় তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হার্ভে ওয়েইনস্টেইনের (হলিউডে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত) লোকেদের কীর্তি নিয়ে বীতশ্রদ্ধ এলিনা যৌন নিগ্রহের জন্য মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তির ব্যবস্থা করতে চান। তিনি বলেছেন, পুরুষদের বিবাহবিচ্ছেদ তিনি প্রায় অসম্ভব করে তুলবেন এবং স্কুলে যৌনশিক্ষা চালু করবেন। শুধু তাই নয়, ৪০ সেন্টিমিটারের বেশি লম্বা স্কার্ট পরাটা অপরাধ বলে গণ্য করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন রাশিয়ার মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপক কেসেনিয়া। তিনি রুশ প্লেবয় সাময়িকীর প্রচ্ছদকন্যা ও একাধারে সাংবাদিকও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে