,

নারীদের যৌন হয়রানি ‘কখনো বরদাস্ত করা হবে না’: ইভাঙ্কা ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে এক অনুষ্ঠানে শুক্রবার ইভাঙ্কা ট্রাম্প বলেছেন, নারীদের ওপর যৌন হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানিয়েছেন। বিনোদন জগৎ ও রাজনৈতিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে বিশ্বব্যাপী খবর প্রকাশিত হওয়ার পর তিনি এমন বক্তব্য দিলেন। খবর : এএফপির।

টোকিওতে আয়োজিত নারী বিষয়ক বিশ্ব সম্মেলনে বক্তৃতাকালে মার্কিন প্রেসিডেন্টের কন্যা বলেন, প্রায় সর্ব ক্ষেত্রে আমাদের সমাজ নারীদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। কেবলমাত্র যৌন হয়রানি নয়, আরো অনেকভাবেই নারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এটা আর কখনো বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, হলিউড প্রযোজক হার্ভে উইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির বোমা ফাটানোর অভিযোগ ওঠার পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে সকলের সামনে চলে আসে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক যৌন কেলেঙ্কারির ঘটনায় এ সপ্তাহে পদত্যাগ করেন।

এদিকে ট্রাম্পের এক ভিডিও রেকর্ডে দেখা যায়, তিনি অসঙ্গত আচরণ করা নিয়ে গর্ব করছেন। ট্রাম্প বলেন, তারকারা এমনটা করতেই পারে।

ট্রাম্পের গুরুত্বপূর্ণ এশিয়া সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের জাপানে পৌঁছানোর মাত্র দু’দিন আগে নারী বিষয়ক ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইভাঙ্কা এসব কথা বলেন।

পরে ইভাঙ্কা ট্রাম্প তার বাবার সফরসূচি নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলোচনা করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে