,

কুমার শানুর গানের ভক্ত ছিল লাদেন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ভয়াবহতম জঙ্গি হানা তারই মস্তিষ্কপ্রসূত। শুধু হামলা নয়, বিশ্ব অর্থনীতি ও রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল সে সন্ত্রাসী। সেই কুখ্যাত ওসামা বিন লাদেনই নাকি ছিল কুমার শানু, অলকা ইয়াগনিকের গানের ভক্ত। সম্প্রতি বের হয়ে এসেছে এমন তথ্য।

ওসামা বিন লাদেনের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু কম্পিউটার ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছিল সিআইএ। তাতে কী ছিল, সে তথ্য এতদিন চোখের আড়ালেই ছিল। বুধবার প্রায় ৪৭,০০০টি ফাইলের তথ্য সামনে এনেছে সিআইএ। আর তাতেই জানা যাচ্ছে, বলিউডের গানের ভক্ত ছিল লাদেন। পছন্দের গায়ক তালিকায় ছিলেন কুমার শানু, উদিত নারায়ন, অলকা ইয়াগনিক।

তাদের গানের কালেকশন যেমন পাওয়া গেছে, তেমনই সালমান খানের ছবির টাইটেল ট্র্যাকও মিলেছে। পাওয়া গেছে অজয়-কাজলের ‘পেয়ার তো হোনা হি থা’র গান। এর পাশাপাশি আবার ছোটদের জিনিসও পছন্দ ছিল কুখ্যাত এই সন্ত্রাসীর। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতো নার্সারি রাইমও ছিল সংগ্রহে। দেখতে ভালোবাসত ফুটবল। বিভিন্ন ম্যাচের ক্লিপিংস তাই কাছে রেখেছিল। এছাড়া ভারতের হালহকিকত জানতেও উদগ্রীব থাকত লাদেন। বিভিন্ন সময় দেশে কী ঘটছে, তার নিউজ ক্লিপিংস জোগাড় করে পাঠানো হত তার কাছে। বিবিসি’র ভারত সম্পর্কিত একটি তথ্যচিত্রও লাদেনের সংগ্রহে ছিল বলে, সিআইএ’র ফাঁস করা তথ্যে জানা যাচ্ছে।

কুখ্যাত সন্ত্রাসীদের অন্দরমহল ঠিক কেমন হয়, তা নিয়ে সাধারণ মানুষেরও কৌতূহলের অন্ত নেই। ঠাণ্ডা মাথার একজন নৃশংস খুনি বাস্তব জীবনে ঠিক কী রকম, তা কৌতূহলোদ্দীপকই বটে। লাদেনের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর গবেষণা হয়েছে।

বিভিন্ন সিনেমাতে তার জীবনের ছায়াপাত দেখা গেছে। তবে সিআইএ-র এই তথ্য থেকে অনেকটাই স্পষ্ট হল ব্যক্তি লাদেনের পছন্দ-অপছন্দ। যে মানুষ গান শোনে সে কী করে হত্যালীলা ঘটাতে পারে? এ প্রশ্নের মুখে বিস্মিত হন অনেকেই। লাদেনের জীবন দেখাল, তাও সম্ভব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে