সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের শেষ আশ্রয় সিরিয়ার দখলে

news-image

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি সিরিয়ার দেইর আল-জোর শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থিত সরকারি বাহিনী।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দীর্ঘদিন ধরে দখলে রাখা আইএস সন্ত্রাসীদের কাছ থেকে সরকারি বাহিনী শহরটিকে মুক্ত করেছে।

এ বিষয়ে যুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলোও বলছে, দেইর আল-জোরের যেসব পকেট থেকে আইএস যোদ্ধারা এতদিন ধরে আসাদবাহিনী ও তার মিত্রদের প্রতিরোধ করে আসছিল, সেসব পকেট সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইরাক সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরের অধিকাংশই ২০১৪ সাল থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছে বিবিসি।

সিরিয়ান টেলিভিশনের আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছিল, কয়েক সপ্তাহ যুদ্ধের পর আসাদবাহিনী দেইর আল-জোরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় যোদ্ধারা আইএসকে তাদের ‘খিলাফতের রাজধানী’ রাক্কা থেকে বিতাড়িত করেছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও সরকারি বাহিনী একসঙ্গে জঙ্গিদের কাছ থেকে দেইর আল-জোরের নিয়ন্ত্রণ নিতে আক্রমণ চালিয়ে যায়। আসাদ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীকে লেবাননের হিজবুল্লাহ গেরিলা এবং রাশিয়া বিমান হামলা চালিয়ে সাহায্য করে আসছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শহরটির কিছু এলাকায় এখন রাশিয়া সমর্থিত সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ এর সদস্যরা মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকেও ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে আইএস; ইরাকি সৈন্যরা এখন ইউফ্রেতিস নদীর তীর ঘেঁষে জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর দিকে অগ্রসর হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা