,

কাতালোনিয়া স্বাধীনতার ইস্যুতে স্পেনকে সমর্থন বাংলাদেশের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার স্বাধীনতা রুখতে এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষায় স্পেন সরকার যেসব সাংবিধানিক পদক্ষেপ নিয়েছে তাতে বাংলাদেশের সমর্থন রয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কাতালোনিয়া প্রশ্নে বাংলাদেশের এ অবস্থান স্পষ্ট করা হয়েছে। সম্প্রতি কাতালোনিয়ার আঞ্চলিক নেতারা স্বাধীনতার ঘোষণা দিলে দেশের গুরুত্বপূর্ণ রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের মূল নীতি অনুসরণ করে বাংলাদেশ কাতালোনিয়ার বিষয়টি স্পেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মনে করছে। বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ মনে করে, জাতীয় ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলে অস্থিরতার অবসান ঘটবে এবং সব নাগরিকের স্বার্থের সুরক্ষা হবে বলে আশা করছে বাংলাদেশ।

কাতালোনিয়ার পক্ষে অবস্থান না নিতে বিশ্বের বিভিন্ন দেশে স্পেনের কূটনৈতিক মিশনগুলো সক্রিয় তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত বলেন, কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে পাশে চায় স্পেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে