সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে হিলারির সঙ্গে বিন লাদেন!

news-image

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারিয়া জাখারোভা এক টিভি অনুষ্ঠানে ওসামা বিন লাদেনের সঙ্গে হিলারি ক্লিন্টনের হোয়াইট হাউসে তোলা ছবির কথা বলেন

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার এক চ্যাট শো-তে বলেন ওসামা বিন লাদেন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিলেন।

তিনি ঐ টিভি অনুষ্ঠানে আমেরিকান সরকার এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় তদ্বিরকারীদের কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় ঐ ছবির কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ”মনে আছে হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনকে আপ্যায়নের সেই অসাধারণ, মাথা-ঘুরানো ছবিগুলোর কথা?”

ওসামা বিন লাদেনের সঙ্গে হিলারি ক্লিন্টনের করমর্দনের এই ছবি গত বছর রাশিয়ার টুইটার অ্যাকাউন্টে দারুণ হিট ছিল।

বিবিসি রিয়ালিটি চেক অনুষ্ঠান বলছে রাশিয়ার সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ছবি ‘ভুয়া’ বা ‘ফেক’। হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনের কোন ফটো আছে বলে জানা যায় না এবং এধরনের অসাধারণ কোন অনুষ্ঠান কখনও ঘটেছিল বলে কোথাও কোন ধরনের তথ্য প্রমাণ নেই।

বিবিসির অনুসন্ধানে বলা হচ্ছে ছবিটা অবশ্যই ভুয়া। ২০০৪ সালে মিসেস ক্লিন্টন ভারতীয় সঙ্গীতজ্ঞ শুভাশীষ মুখার্জ্জীর সঙ্গে এই ছবি তুলেছিলেন। সেখানে মি: মুখার্জ্জীর মুখের জায়গায় ওসামা বিন লাদেনের মুখের ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

২০০৪ সালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশএবং হিলারি ক্লিন্টন সেসময় ছিলেন নিউ ইয়র্কের সেনেটর।

এটি ছিল মূল ছবি 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা