জমজম কূপ সংস্কার করছে সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদুল হেরামের ভেতরে অবস্থিত পবিত্র জমজম কূপ সংস্কার করছে দেশটি। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা কমিটির প্রধান আবদুর রহমান আল সুদাইস সোমবার এই ঘোষণা দেন।

সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, সংস্কারকাজটি করতে সাত মাস সময় লাগবে। আগামী বছরের রমজানের আগেই এ সংস্কারের কাজ শেষ হবে।

আল সুদাইস জানান, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জমজম কূপ সংস্কারের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। তিনি আরো বলেন, সংস্কারের কাজটি দুই ভাগে করা হবে। প্রথম দিকে, জমজমের পূর্বদিকে মাতাফ এলাকা থেকে পানি সংগ্রহের জন্য পাঁচটি সেবাকেন্দ্র নির্মাণ করা হবে। এসব সেবাকেন্দ্রের প্রস্থ হবে আট মিটার ও দৈর্ঘ্য হবে ১২০ মিটার। শেষ দিকে, সংস্কারকাজের ইট ও ধাতব পদার্থ অপসারণ এবং এলাকাটি জীবাণুমুক্ত করা হবে।

সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের আওতায় জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার রয়েছে। সেখান থেকে কূপের পানির মান, গভীরতা, তাপমাত্রার বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
কাবা শরিফ থেকে ২০ মিটার দূরে অবস্থিত এই জমজমকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে পুরোনো কূপ। পাঁচ হাজার বছর ধরে এই কূপ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হচ্ছে। এই কূপ থেকে প্রতি সেকেন্ডে ১৮ দশমিক ৫ লিটার পানি উত্তোলন করা হয়। যদিও জমজমের গভীরতা ৩০ মিটার।

প্রতিদিন এই কূপ থেকে ১২০ টন পানি মদিনায় মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। ট্যাংকে করে পরিবহনের মাধ্যমে খুব সতর্কতার সঙ্গে তা সরবরাহ করা হ্য়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা