,

কিমের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের টানেল ধস, বহু ‘নিহত’

news-image

উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পানগি-রি’র কাছে একটি টানেল ধসের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ ‘নিহতে’র খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কোনো কোনো সংবাদমাধ্যম ‘দুইশ’ জনের প্রাণহানির খবর জানিয়েছে। তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, মাটির নিচে প্রথম টানেলটি ধসের ঘটনায় অন্তত একশ’ মানুষ আটকা পড়েন।আরেকটি ধসের ঘটনায় আটকা পড়েন তাদের উদ্ধারে যাওয়া আরো একশ’ জন। যাদের উদ্ধারে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। আর তাতেই এতো সংখ্যক মানুষের ‘প্রাণহানি’র আশঙ্কা করা হচ্ছে।

গত ১০ অক্টোবর প্রথম টানেলটি ধসের ঘটনা ঘটে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ধসে পড়া টানেলটি কিম জং উনের প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র। চীন সীমান্ত থেকে এর দূরত্ব ৫০ মাইল।

এদিকে ধসের ঘটনায় পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণে বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গত সেপ্টেম্বরে প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সে সময় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে এর আশপাশের এলাকা। তথন থেকেই এর ভিত্তি নড়বড়ে হয়ে যায় বলে  সতর্ক করেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে