সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর ইরাক যাবে সৌদি বিমান!

news-image

১৯৯০ সালে বন্ধ হওয়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স দীর্ঘ ২৭ বছর আবারও ইরাকে নিয়মিত ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ।

আজ সোমবার উদ্বোধনী ফ্লাইটে রাষ্ট্র মালিকানাধীন এয়ারলাইনটির মহাপরিচালক সালেহ বিন নাসির আল-জাসির সাংবাদিক ও অন্যান্য যাত্রীদের নিয়ে জেদ্দা থেকে বাগদাদ যাবেন।

প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন প্রতিবেশী দেশ কুয়েতে আক্রমণ চালালে ১৯৯০ সালে সৌদি আরব ও ইরাকের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তবে বর্তমানে ইরানের সঙ্গে পাল্লা দিয়ে আঞ্চলিক ক্ষমতা বিস্তারের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই ইরাকের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আছে। এর আগে ১৯৯০ সাল থেকে বন্ধ হওয়া ‘আরার’ স্থল সীমান্তও খুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে উভয় দেশ। একইসঙ্গে এ মাসে ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি মন্ত্রিসভা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা