উত্তর কোরিয়া বিশ্বের জন্য হুমকি : ন্যাটো প্রধান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ সোমবার বলেছেন, উত্তর কোরিয়া বিশ্বের জন্য হুমকি। জাপান সফররত ন্যাটো প্রধান পিয়ংইয়ং এর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহবান জানান।

জাপান সফরকালে ন্যাটো প্রধান দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরাসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।

জাপানে নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সমাবেশে স্টলটেনবার্গ বলেন, আমরা উত্তর কোরিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড ও বেপরোয়া আচরণে উদ্বিগ্ন। এটি খুবই বিপদজ্জনক। জাপানসহ এ অঞ্চল ও বিশ্বের জন্যেও উত্তর কোরিয়া হুমকি হিসেবে কাজ করছে।

তিনি বলেন, ন্যাটো উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপকে সমর্থন করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব নিষেধাজ্ঞার স্বচ্ছ্ব ও পূর্ণ বাস্তবায়ন। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা