সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে না গেলে নির্বাচনে অংশ নিতে পারবেন পুজেমন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :স্পেনের পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের অবস্থান পুনরায় তুলে ধরে বলেছেন, কাতালোনিয়ার বরখাস্ত হওয়া নেতা কার্লোস পুজেমন ডিসেম্বরের নতুন নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে যদি তিনি জেলে না যান।

এদিকে পুজেমনসহ স্বাধীনতাপন্থি নেতাদের বিরুদ্ধে স্পেনের আইন লঙ্ঘনের অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছেন দেশটির প্রধান প্রসিকিউটর।

সোমবার নাগাদ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হতে পারে। কারণ কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা এবং স্পেন সরকারের পাল্টা ব্যবস্থা হিসেবে পুজেমনকে বরখাস্ত ও স্বায়ত্বশাসন স্থগিত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার পর সোমবারই দেশটির প্রথম কর্মদিবস।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে কাতালোনিয়ার দায়িত্ব উপপ্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ দে সান্তামারিয়ার কাছে হস্তান্তর করেছেন। সেখানকার পুলিশ প্রধানের দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইগনাতিও জইদো।

যদিও পুজেমন বলেছেন, স্পেন সরকারের বরখাস্তের আদেশ তিনি মানেন না। তবে তাকে বরখাস্ত করা হলেও তার রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়নি।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো দাসতিস, পুজেমন চাইলে ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু সেটা অবশ্যই যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত না হন।

এদিকে স্পেনের একতার দাবিতে কাতালান রাজধানী বার্সেলোনায় রবিবার বিশাল মিছিল হয়। ওই মিছিলে জইদো বলেন, আমরা কাতালোনিয়ার স্বায়ত্বশাসন কেড়ে নিচ্ছি না। বরং বাস্তবে আমরা সেটার পুনঃপ্রতিষ্ঠা করছি।

তিনি কাতালোনিয়ার সব পুলিশ কর্মকর্তাকে ওই অঞ্চলে শুরু হতে যাওয়া ‘নতুন যুগের’ প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

কাতালোনিয়ার সব পুলিশ স্টেশন থেকে পুজেমনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়ছেন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা