সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে কাতালোনিয়ায় বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। রোববার ‘আমরা সবাই কাতালান’ নামের একটি সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশের প্রতি স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছে।

কাতালান মিউনসিপ্যাল পুলিশ দ্য গুয়ারদিয়া উরবানা জানিয়েছে, কমপক্ষে তিন লাখ লোক রোববার বিক্ষোভ করেছে। তবে আয়োজক ও মাদ্রিদের দাবি, এ সংখ্যা ১০ লাখেরও বেশি।

ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন প্রেসিডেন্ট ও কাতালোনিয়ার রাজনীতিবিদ জোসেপ বরেল বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, বরখাস্তকৃত প্রেসিডেন্ট পুজদেমনের এই অঞ্চলকে বিচ্ছিন্ন করার কোনো অধিকার নেই।

বিক্ষোভকারীদের একজন ১৯ বছরের শিক্ষার্থী মারিয়ানা ফার্দানেঞ্জ বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা যে দেশটি গড়েছেন তা নিয়ে ওরা যা করছে তাতে আমি ক্ষুব্ধ।’

মারিয়া লোপেজ নামে আরেক বিক্ষোভকারী বলেছেন, ‘আমরা এই অনুমতি দেব না। তার নির্লজ্জ এবং পুজদেমনে জেলে ঢোকানো উচিৎ।’

শুক্রবার কাতালোনিয়ার পার্লামেন্টে ৭০-১০ ভোটে স্বাধীনতার ঘোষণা পাস হয়। এরপর ঘন্টা না যেতেই স্পেনের সিনেট কাতালোনিয়াকে কেন্দ্রের শাসনে আনতে মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দেয়। শনিবার কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করার পর আঞ্চলিক সরকারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে।

ক্ষমতাচ্যুত কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন মাদ্রিদের এই পদক্ষেপের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা