সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে খালেদা জিয়া, ত্রাণ দেবেন আজ

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা দিতে ঢাকা থেকে সড়কপথে রওনা দেওয়ার একদিন পর কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাত ৮টার দিকে তার গাড়িবহর কক্সবাজার পৌঁছে।

এরপর তিনি জেলা সার্কিট হাউজে ওঠেন। সেখানে যাত্রিযাপনের পর দলের সিনিয়র নেতাদের নিয়ে আজ সোমবার বেলা ১১টার পরে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা।

আজ রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের খোঁজ-খবর নেবেন। বিকালে আবার সার্কিট হাউজে ফিরে পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

এর আগে, শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকার গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন খালেদা। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পথিমধ্যে একবার হামলার ঘটনাও ঘটে। পরে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা