রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

news-image

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শহিদ রাজুর প্রতিটি রক্তকণিকার দাম আমরা আদায় করব।’
এদিন বিকেল ৫টায় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার আগে বক্তব্যে রুহুল কবির রিজভী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্য বক্তারাও এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হন রাজু মোল্লা। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ