রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

news-image

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানা(৪৪)কে গেফতার করে। বুধবার বিকেলে নওগাঁ শহরের একটি বাড়ি থেকে তাকে গেফতার করা হয়। গেফতারের সময় পুলিশের উপরে মব সৃষ্টি করে তাদের গাড়ি আটকে দেওয়া হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ নিয়ে মাসুদকে গেফতার করে সন্ধার সময় তাকে রাণীনগর থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে দেশের বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করছিল বলে পুলিশ জানায়।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের সিম্বা গ্রামের আফছার আলীর ছেলে মাসুদ রানা তার স্ত্রী হত্যা এবং আপন ভাগ্নেকে দেশীয় অস্ত্রদিয়ে এলোপাতারি কোপানো মামলা সহ ৬ টি মামলার পলাতক আসামি ছিলেন মাসুদ রানা। তার বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত নং ২ নওগাঁ এর সিআর মামলা ২০১/২৫(রাণী)সহ বেশ কয়েকটি মামলার গেফতারি পরোয়ানা ছিল।

রাণীনগর থানার এসআই সাবিনুর রহমান জানান, মাসুদ রানা বেশ কিছু দিন ধরে কয়েকটি মামলার হাজিরা না দিয়ে আত্মগোপনে ছিলো। যার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গেফতারি পরোয়ানা জারি হয়। সম্প্রতি আমরা জানতে পাড়ি সে দেশের বাহিরে পারি দেওয়ার জন্য চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধার কিছু আগে নওগাঁ শহরে একটি বাড়ি তাকে গেফতারের জন্য গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পাশে ধানের জমির মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা কয়জন পুলিশ তাকে ধাওয়া করে ধরলে তার কিছু লোকজন মব সৃষ্টি করে পুলিশের উপর চড়াও হয় । একপর্যায়ে আমাদের গাড়ি পর্যন্ত আটকে দেয়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে মাসুদ রানাকে গেফতার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার সকালে তাকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরও খবর