আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে রামদা, হকিস্টিক ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে আবু হানিফ দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি হাসপাতালও হামলার শিকার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এসব ঘটনায় গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকার মানুষও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ফেসবুক পোস্টে আবু হানিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণ এর জবাব দেবে।

এ জাতীয় আরও খবর

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন