লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পুনঃখনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।
উদ্বোধন শেষে পুনঃখনন করা খালে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও হাঁস অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় খাল ও জলাশয় সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য