রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

news-image

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে কারাদণ্ড প্রদান করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত বাছের শেখের ছেলে বাদশা শেখ (৫০) ও নাসির শেখ (৩২) এবং একই গ্রামের মৃত কয়সার প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (৪৫)কে মাদক সেবনরত অবস্থায় ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের জেল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আবাদপুকুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন