গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে চলমান সহিংসতার মধ্যে কাশিয়ানীতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিনে মুকসুদপুর থানায়ও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এমপির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন। এ সময় দুটি টিনের ঘর, একটি দোতলা ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির বিভিন্ন মালামাল লুটের অভিযোগও উঠেছে।
এ ঘটনায় এমপির কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা হয়েছে। তবে হামলার আগে বাড়ির বাসিন্দারা সরে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া ঘোনাপাড়া ও পরানপুর এলাকায় বিএনপির দুই নেতার বাড়িতে এবং তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন। পরে মিছিল নিয়ে থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং থানার ভেতরে ভাঙচুর চালান।
একপর্যায়ে থানার ভেতরে ও বাইরে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে যানবাহনের পাশাপাশি থানার আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানার নথিপত্র ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য