বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কোনো পক্ষ শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবাজারে মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
আবদুস সালাম বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা হলে তা মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, মহানগরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সমাবেশে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা পালাক্রমে অবস্থান করছেন। পাশাপাশি সতর্কতামূলক কর্মসূচি, মিছিল ও গণসংযোগ চালানো হচ্ছে।
দলীয় নেতারা জানান, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে একাধিক টিম কাজ করছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
সমাবেশ শেষে বঙ্গবাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন