রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার

news-image

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বর্তমানে ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধির ফলে দেশের রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯.৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু মঙ্গলবার (১৭ নভেম্বর)— একদিনেই ৮ কোটি ১০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ২ শতাংশ।

অপরদিকে চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিন আজ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান