,

ভ্রমণ ভিসা দেবে সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সৌদি আরবকে মডারেট ইসলামিক রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে নারীদের ওপর গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব।

আর এজন্য ইতিমধ্যে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি। সৌদি আরবের আল ওয়াতান পত্রিকা শনিবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদে বলা হয়, আপাতত গ্রুপভিত্তিক ভ্রমণ ভিসা দেয়া হবে। তবে এ ভিসা পেতে হলে অনুমোদিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে।

তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ মেম্বার জামাল আল ফাখরি বলেন, অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে একটি হতে পারে তাবুক। এ ভিসা চালু হলে ভ্রমণপ্রিয়দের দারুণ গন্তব্য হবে সৌদি আরব। ভ্রমণ ভিসা চালু হলে সৌদি আরবে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে।

সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তু আল কুবাইশি বলেন, সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে।

ভ্রমণ ভিসা চালু হলে কাজের খুব সুবিধা হবে। আমাদের প্রতিষ্ঠান ট্যুরিজমের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে। ট্যুরিস্টদের নিরাপত্তাসহ নানা বিষয়ে সেবা দেয়ার জন্য আমরা উদ্যোক্তা তৈরির কাজ করছি। সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী