সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত মরিয়ম নওয়াজের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম আগামী বছর অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

‘দ্য নিউইয়র্ক টাইমস’কে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে এটাও জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তার পরিবারের ওপরই নির্ভর করছে।

সাক্ষাৎকারে মরিয়ম বলেন, তার বন্ধুমহল ও ঘনিষ্ঠজনসহ তার আশপাশে থাকা সবাই তাকে নেতৃত্বের আসনে দেখতে চায়।

নিজেকে কখনো দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখেছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার আশপাশে থাকা লোকজন বলে আমি সুনির্দিষ্ট একটি ভূমিকা পালনের জন্যই জন্মেছি।’

শনিবার নিজেরে ৪৪তম জন্মদিনে এক টুইটে মরিয়ম লিখেছেন, পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্ব শরিফ পরিবার নিয়েছে বলে এক বিবৃতিতে যে কথা বলা হচ্ছে তা তার ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সাক্ষাৎকারে মরিয়ম বলেন, তার পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে বলে যেসব খবর প্রকাশ হচ্ছে সেগুলো অতিরঞ্জিত।

তার পরিবার পারিবারিক মূল্যবোধ ও ন্যায়নীতি ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা বিভক্ত কোনো পরিবার নয়।’

মরিয়মের চাচা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। চাচা সম্পর্কে মরিয়মের মূল্যয়ন, ‘তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আমার নায়ক। আমৃত্যু আমি তাকে ভালোবাসি।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা