সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারিক কাজের জন্য ডাকা হয়েছে ওবামাকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম অঞ্চলের ইলিনয় রাজ্যে বিচারিক কার্য পরিচালনার জন্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ডাকা হয়েছে।

আদালতের একজন কর্মকর্তা বলেছেন, ইলিনয়ের বিচারিক কার্য পরিচালনার জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নেওয়ার পরিকল্পনা করা হয় এবং তাকে এ বিষয়ে আহ্বান জানানো হয়।

এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, বিচার কাজে অংশ নিতে আগামী মাসে তিনি কুক কাউন্টিতে যাচ্ছেন।

বারাক ওবামার বয়স ৫৬ বছর। তার ওয়াশিংটন ডিসি ও শিকাগোতে বাড়ি রয়েছে। তাকে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ে আহ্বান করা হতে পারে। চাইলে যেকোনা জায়গায় থেকে তিনি এ দায়িত্ব পালন করতে পারবেন।

হোয়াইট হাউজ ছাড়ার পর প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশকেও বিচারিক কাজের জন্য আহ্বান করা হয়েছিল এবং তারা এ দায়িত্ব পালনও করেছিলেন।

সিনেটে যোগদানের আগে ওবামা হার্ভার্ড ল স্কুলে ছিলেন। তিনি ১২ বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করেন। এ ছাড়া নাগরিক অধিকার আইনজীবী হিসেবেও কাজ করেন ওবামা।

কুক কাউন্টির প্রধান বিচারপতি টিমোথি ইভান্সকে উদ্ধৃত করে শিকাগো ট্রিবিউন বলেছে, ‘ওবামা তার প্রতিনিধির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে বলেছেন, একজন নাগরিক এবং এই সম্প্রদায়ের একজন বাসিন্দা হিসেবে এ দায়িত্ব পালন করবেন তিনি।’

বিচারপতি টিমোথি ইভান্স আরো বলেছেন, তার নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে ওবামার মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

একদিন বিচারিক কাজের জন্য কাউন্টি থেকে ১৭ দশমিক ২৫ ডলার করে দেওয়া হয়।তথ্যসূত্র : বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা