সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতালোনিয়ার স্বাধীনতা: ফুঁসে উঠছে স্পেন!

news-image
আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে ফুঁসে উঠছে গোটা দেশ। গত শুক্রবার স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার সর্বশেষ সাহসী ঘোষণাটি দেন কাতালান প্রধান কার্লোস পুজদেমন। এর প্রতিক্রিয়ায়, ইতিমধ্যেই কাতালান আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে পুজদেমনকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে স্পেনের সরকার।
কিন্তু তার পরও, কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা পুজদেমনকে কেন্দ্রীয় সরকারের ঘোষিত নির্বাচনে অংশ নেবার সুযোগ দিতে চায় স্পেন সরকার। তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে বলেছেন স্পেনের এক কর্মকর্তা। অন্যদিকে পুজদেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাক দিয়েছেন গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার।মাদ্রিদে কাতালান স্বাধীনতার বিপক্ষে সমাবেশ করেছে স্প্যানিশ জনগণ। যদিও স্বাধীনতার ঘোষণা দেবার দায়ে তাকে আঞ্চলিক সরকার থেকে সরিয়ে দিয়ে কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে মাদ্রিদ। ক্ষমতায় আনা হয়েছে দেশটির উপ-প্রধানমন্ত্রী সোরাইয়া সান্তামারিয়াকে।
আগে থেকে ধারণ করা পুজদেমনের এক টেলিভিশন ভাষণে দেশটির স্বাধীনতা ঘোষণার পর থেকেই উত্তেজনা আরো বাড়তে থাকে। ভাষণটি কাতালান টিভিতে শনিবার বিকেলে প্রচার করা হয়। গণতান্ত্রিক প্রতিরোধের ডাক দেন সেখানে পুজদেমন। এর আগেই শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাখয় বরখাস্ত করেন পুজদেমনকে। ঘোষণা দেন ডিসেম্বরের মধ্যেই নতুন নির্বাচনের। কাতালান পুলিশ প্রধানকে সরিয়ে সেই দায়িত্ব দেয়া হয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে।
শনিবারের টেলিভিশন ভাষণে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে বিরোধিতা করে কার্লোস পুজদেমন বলেন যে, তারা কাতালানবাসীর স্বাধীন হবার ইচ্ছার ওপর ভরসা করে এই আন্দোলন চালিয়ে যাবেন। সহিংসতা, অসম্মান ছাড়াই বিজয়ী হবার আশা জানান তিনি। এদিকে, মাদ্রিদ সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের নির্বাচনে পুজদেমনকে অংশ নিতে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। যদিও এও বলা হয়েছে যে বিচ্ছিন্নতাবাদের জন্যে তার বিচার হবে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা