সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৯১ জনের মৃত্যু, ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা

news-image

‘ওপিয়য়িড ওভারডোস’ বা মরফিন, হিরোইন, ট্রামাডল, অক্সিকোডোন ও মেথাডোনের মত বিভিন্ন মাদক গ্রহণে প্রতিদিন যুক্তরাষ্ট্রে ৯১ জন মারা যায়। এ পরিস্থিতি দ্রুত সামলাতে দেশটির জাতীয় জনস্বাস্থ্য ব্যবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমাদের এ প্রজন্ম মাদকাসক্ত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প এ কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এধরনের মহামারী জাতীয় স্বাস্থ্যখাতের জরুরি অবস্থার শামিল। কেউ কখনো আগে এমন পরিস্থিতি দেখেনি। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা এ পরিস্থিতি চলতে দিতে পারি না। মাদকদ্রব্যের যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার এটাই উপযুক্ত সময়। এটা কখনোই হতে দেওয়া যায় না। মাদকাসক্তের এ পরিস্থিতি চলতে থাকলে জাতি হিসেবে আমরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারি।

১৯৯৯ সাল এধরনের মাদকাসক্তের সংখ্যা চারগুণ বেড়ে গেছে। ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ লাখেরও বেশি মানুষ এধরনের মাদকাসক্ত হয়ে মারা যায়। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বলছে গত বছর ৬৪ হাজার মানুষ এধরনের মাদকাসক্ত হয়ে মারা যায়। এ হিসেবে প্রতিদিন গড়ে মারা যায় ৯১ জন। এর আগের বছর ২০১৫ সালে মাদকাসক্ত হয়ে মৃতের সংখ্যা সড়ক দুর্ঘটনা ও বন্দুকের গুলিতে মারা যাওয়া লোকের চেয়ে বেশি ছিল। ওই বছর প্রতিদিন গড়ে মাদকাসক্তে মৃত্যুর সংখ্যা ছিল ১৪২।

যুক্তরাষ্ট্রে ক্যান্সার, ব্যথা মুক্ত হতে অনেকে এধরনের মাদক গ্রহণ করার পর আসক্ত হয়ে পড়েন। মাদক বিক্রির বাজারও যুক্তরাষ্ট্রে মাল্টি বিলিয়ন ডলারের শিল্প হয়ে দাঁড়িয়েছে। ফরচিউন সাময়িকী বলছে, ২০১০ সালে ২৫৪ মিলিয়ন ব্যক্তিকে এধরনের মাদক গ্রহণে চিকিৎসকরা পরামর্শপত্র দেন আর ওষুধ তৈরি প্রতিষ্ঠানগুলো ১১ বিলিয়ন ডলারের এধরনের ওষুধ বিক্রি করে।

 

আইইউভিএম প্রেস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা